আমাদের দেশের মা বাবার তাদের শিশুদের সাথে কিভাবে এ বিষয় নিয়ে আলোচনা করবেন তা নিয়ে বিব্রত বোধ করেন। কিন্তু শিশুরা এসব বিষয় নিয়ে এত বেশি উৎসাহী যে, বাবা মা যদি তাদের এ বিষয় সম্পর্কে সঠিক শিক্ষা না দেন, তাহলে হয়ত শিশুরা এ বিষয় সম্পর্কে ভাল শিক্ষা লাভ করতে পারে। তাই বাবা মার উচিত শিশুদের সাথে এসকল বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা। শিশুদের প্রশ্নগুলোর উত্তর স্বাচ্ছদ্য ও সতর্কতার সাথে দেন। শরীরের অঙ্গগুলো সম্পর্কে বলতে গিয়ে সঠিক ও ভদ্র নামগুলো ব্যবহার করুন। কোন বিষয় জানা না থাকলে লজ্জিত না হয়ে তা জেনে তাদের জানান। কোন সমস্যার কথা তাদের সামনে ঝুলিয়ে রাখবেন না। অনেক বাবা মার এনিয়ে অভিযোগ করেন যে, এতে হয়ত শিশুরা যৌনতা সম্পর্কে বেশি আগ্রহী হয়ে পড়বে। আসলে ব্যাপারটা অন্য রকম। যৌনশিক্ষা যত আগে শুরু করা যায় ততই ভাল। কারণ ছেলেমেয়েরা যত বড় হবে ততোই মা বাবার সাথে শিশুদের যৌন বিষয়ে আলোচনা করার ব্যাপারে একটা দূরত্ব তৈরী হবে। যৌনতার গুরুত্ব সম্পর্কে এবং জীবন সম্পর্কে আপনি শিশুকে বলুন। শিশুকে খুজে বের করতে বলুন জীবনে যৌনতার গুরুত্ব কতটুকু।
| | ||

0 comments:
Post a Comment